প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ৯:২২ এ.এম
দুমকিতে ওয়ালটন ডে ও শো-রুম উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি

মো. সুমন মৃধাঃদুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ওয়ালটনের ডে ও আতিক টেলিকম এর নতুন শো-রুম উদ্ভোদন উপলক্ষে মেসার্স আতিক টেলিকম (ওয়ালটন এক্সক্লুসিভ) এর সৌজন্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১১ টায় মেসার্স আতিক টেলিকম নতুন শো-রুম দুমকি নতুন বাজার থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় সকলে সাদা- হলুদ গেঞ্জি পরিধান করে, মাথায় ফিতা বেধে র্যলিতে অংশগ্রহণ করেন। র্যালিতে দুমকি নতুন বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি সার্জেন্ট (অ.ব) ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ফোরকান আহম্মেদ মৃধা, নতুন বাজারের বিভিন্ন ব্যবসাহিগনসহ ওয়ালটনের শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।
মোসার্স আতিক টেলিকম (ওয়ালটন এক্সক্লুসিভ) এর স্বত্তাধিকারি মো. আতিকুল ইসলাম জানান, “আবারো স্বপ্ন পূরনে চলো যাই ওয়ালটনে” এই বানিকে সামনে রেখে আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি। ইতি মধ্যে প্রায় প্রতিটি মানুষের ঘরে ঘরে ওয়ালটনের পন্য পৌছে গেছে। ওয়ালটনের এই বিক্রয় মার্কেট ধরে রাখতে এবং ওয়ালটন ডে এর জন্য আজকের এই আনন্দ র্যালির আয়েজন করেছি।
উল্লেখ্য আজ আছর বাদ মিলাদ ও দোয়া মোনাজাত মধ্যে দিয়ে নতুন শো-রুম এর উদ্ভোদন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.