হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় ভালো মানের সেবা প্রদানকারি চিকিৎসক ও নার্সকে পুরুস্কৃত করার ঘোষনা দিলেন উপজেলা স্বাস্থ্য কমিটি।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম,মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন সহ স্বাস্থ্য কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রেটিং মান ১৩ তম থেকে ৪ চতুথ তমে উন্নত করায় কর্তবরত চিকিৎসকদের ধন্যবাদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এছাড়াও প্রতি ৬ মাস পরপর ভালো মানের সেবা প্রদানকারি চিকিৎসক ও নাসকে পুরুস্কৃত করার ঘোষনা দেন উপজেলা স্বাস্থ্য কমিটি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.