প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ৩:৫২ পি.এম
সোনাইমুড়ীতে সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ মার্চ) দিবাগত রাতের কোন এক সময়ে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম শিকদার এর উপজেলা দেওটি ইউনিয়নের আন্দিরপাড়ের নিজ বাড়ি থেকে (Bajaj Discover-110 CC কালো রংয়ের) মোটরসাইকেলটি চুরি হয়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা হয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা আমাদের সোর্সের মাধ্যমে বিভিন্ন স্হান হতে তথ্যসংগ্রহের চেষ্টা করছি। আসা করি শীঘ্রই একটা ভালো খবর পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.