প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২২, ৯:০২ এ.এম
শিবপুরের অসহায়দের মধ্যে ইফতার বিতরণ

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরে হত-দরিদ্র, সুবিধা বঞ্চিত, পথচারী ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে রবিবার ১৭ এপ্রিল শিবপুরে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
শিবপুর বাসস্ট্যান্ডে দেড় শতাধিক শ্রমজীবী ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ আ.ফ.ম. মাহবুবুল হাসান মাহবুব সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবকলীগ, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান সহ উৎসর্গ ফাউন্ডেশনের জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.