প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৯:১২ এ.এম
দুমকিতে গরীব অসহায় ও রোজাদারের মাঝে ইফতার বিতরণ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে "আমরা দুমকিবাসী ও তরঙ্গ সংগঠন" এর উদ্যোগে গরীব অসহায় এবং রোজাদার ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল)বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার নতুন বাজার সংলগ্ন ঢাকা বাউফল মহা সড়কের পাশে প্রায় শতাধিক গরীর অসহায় রোজাদার ব্যক্তিদের মাঝে এ ইফতার বিতরণ করে "আমরা দুমকিবাসী ও তরঙ্গ সংগঠন"এর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, "আমরা দুমকিবাসী" সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইমরান হোসাইন মৃধা, "তরঙ্গ সংগঠন" এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রেদোয়ান ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ চৌধুরী, অর্থ সম্পাদক কে এম জাকারিয়া, সাধারণ সম্পাদক (পটুয়াখালী জেলা শাখা) মৃদুল চন্দ্র শীল, জুবায়ের হোসেন বিজয়, সোহেল রানা হিমু, এইচ এম ইমরান,সিহাব হাওলাদার ,আরিফ হাওলাদার, সাকওয়াত,ইফতিখার সাদিদ, বনি আমিনসহ সংগঠনের বিভিন্ন সদস্য বৃন্দ।
উল্লেখ্য, "আমরা দুমকিবাসী সংগঠন" ২ বছর যাবৎ অসহায় মানুষদের পাশে বিনামূল্যে রক্ত দানের পাশাপাশি সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে। তাঁর ২ বছরে মূমুর্ষ রোগীকে প্রায় ৫০০ ব্যাগ ব্লাড ম্যনেজ করে দিতে সক্ষম হয়েছেন।
"তরঙ্গ সংগঠন" টিও বিগত ২৪ মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন ভবঘুরে (পাগল) মানুষের খাবার চিকিৎসা পোশাক ও জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এই সংগঠন প্রথম যারা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে (পাগল) মানুষদের নিয়ে কাজ করে, বর্তমানে বাংলাদেশ ১২টি জেলায় ৪০০ জন ভলান্টিয়ার কাজ করে যাচ্ছে মানব সেবায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.