শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি হাকিমপুরে জয়পুরহাট শাখা আওতাধীন আইএফআইসি ব্যাংকের হিলি বন্দর উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় হিলি সোনারপট্টি রজিদা কমপ্লেক্সে এই শাখার উদ্বোধন করা হয়। আইএফআইসি জয়পুরহাট জেলা শাখা ব্যবস্থাপক একেএম কামরুল সরকারের সভাপতিত্বে হিলি বন্দর শাখার ইনচার্জ মৃন্ময় সরকারের সঞ্চালনায় উদ্ভোধন পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান, হারুন উর রশিদ হারুন।
এছাড়ও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার রিপন বাবু,পাঁচবিবি উপশাখা ইনচার্জ তাকিউল, সাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওমর আলী, রমিদা কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মাহফুজুর রহমনা বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি হারুর উর রশিদ হারুন ফিতা কেটে উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.