প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২২, ৩:১০ পি.এম
চাটখিলে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে উপ-কর কর্মকর্তা ফারুকের মৃত্যু

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে।
নিহতের নাম ওমর ফারুক মাসুম ( ৩৫ ) সে উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মিসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি। খবর পেয়ে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে, স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.