নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর।।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আওয়ামীলীগকে উদ্যেশ্য করে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ ।
সদর থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদস্য আমজাদ মাষ্টার, আলমগীর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন মো. বাবর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাহাদাত হোসেন শরীফ, চৌধুরী মাহমুদুন্নবী সহেল, নজরুল ইসলাম বুলু, আব্দুল জব্বার লাভলু, এবং, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। শান্ত লক্ষ্মীপুরকে এ্যানি চৌধুরী উসকানিমূলক বক্তব্য দিয়ে অশান্ত করার অপচেষ্টা করছেন। এতে কোনো লাভ হবে না। বক্তারা উস্কানীমূলক বক্তব্যে,র তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ।
এ সময় সদর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার (১৭ মে) বিকেলে এ্যানি চৌধুরীর উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করা হবে।
শনিবার (১৪ মে) বিকেলে লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নবগঠিত থানা ও পৌর কমিটি নিয়ে এবং সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন বলে দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.