প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২২, ৯:০৪ এ.এম
অনলাইনে সেচ আবেদন লালমনিরহাটেই প্রথম শুরু

মিজানুর রহমানঃ
কোন প্রকার হয়রানি ছাড়া ঘড়ে বসে কৃষকদের সেচ লাইসেন্স নিশ্চিত করতে লালমনিরহাটে দেশের প্রথম শুরু হয়েছে অনলাইন আবেদন। সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা মাসুম ও বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলামের যৌথ প্রচেষ্টায় দেশে এই প্রথম অনলাইন সেবা চালু করে সেচ লাইসেন্স করতে উদ্বুদ্ধ করছেন কৃষকদের।
প্রতি বছর এ জেলায় খরা মৌসুমে সেচের অভাবে অনেক ক্ষেত নষ্ট হয় তাই চাষিরা যেনো বৈদ্যুতিক মটর লাগিয়ে সহজেই জমিতে সেচ দিতে পারেন এজন্য অনলাইন সেবা চালু করেছেন তারা। আর অনলাইন সেবা পেয়ে সন্তুষ্ট কৃষকেরা।
লালমনিরহাটের কৃষকদের সবচেয়ে লাভজনক ফসল আমন ধানসহ অন্যান্য ফসলের চাষ বৃষ্টির উপর নির্ভরশীল হওয়ায় অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে যায় খরা মৌশুমে। কেউ আবার বাড়তি টাকা খরচ করে ডিজেল চালিত স্যালো মেশিনের সেচ দিয়ে লোকসানের মুখে পরেন।
আগে কৃষকদের সেচ পাম্পের লাইসেন্স নিতে ঘুড়তে হতো এক দপ্তর থেকে আরেক দপ্তরের টেবিলে টেবিলে। নানা জটিলতায় সেচ লাইসেন্স নিতে আগ্রহ হারাতেন কৃষকেরা।
ফলে অনেক কৃষক চাষাবাদের জন্য ডিজেল চালিত অগভীর সেচ পাম্প দিয়ে প্রতি বিঘা জমিতে সেচ দেওয়ার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হতেন।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারি গ্রামের জুরান আলী জানান, আগে লাইসেন্স নিতে উপজেলা চেয়ারম্যান, বিদ্যুৎ অফিস, বিএডিসি অফিসে যেতে হতো। এখন আর হয়রানি হতে হচ্ছেনা তাদের। বাজারের কম্পিউটারের দোকান থেকে অনলাইনে আবেদন করে সেচ লাইসেন্স পেয়েছেন তিনি।
গত বছর ২৯ ডিসেম্বর লালমনিরহাট সেচ যন্ত্রের লাইসেন্স প্রদান কার্যক্রম ডিজিটাল করনের উদ্বোধন করেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। ঐ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, বিএডিসি'র নির্বাহি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কৃষকদের দির্ঘ দিনের এ দুর্দশা লাঘবের জন্য সেচ লাইসেন্সের সকল প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে লালমনিরহাটের সদর উপজেলায়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা মাসুম ও বিএডিসি লালমনিরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মোঃ রাশেদুল ইসলামের যৌথ প্রচেষ্টায়, এই উপজেলার কৃষকরা অনলাইনে এ সুবিধা পেতে শুরু করেছন।কোন প্রকার হয়রানি ছাড়াই এ সুবিধা পেয়ে খুশি প্রান্তিক কৃষক।
এ সেবা চালু থাকলে এথেকে লাভবান হবেন কৃষক পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে সরকারের। এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।
বিএডিসি লালমনিরহাটের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম এ বিষয়ে বলেন, অনলাইনে সেচ লাইসেন্স এর সেবা দেওয়ায় এ অঞ্চলের কৃষকদের আর হয়রানি হতে হবেনা। ঘরে বসেই তারা এ সেবা গ্রহন করতে পারবেন।
আর লালমনিরহাট সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহমুদা মাসুম বলেন, লালমনিরহাট সদর উপজেলার কৃষকদের আর সেচ লাইসেন্স এর জন্য বিভিন্ন দপ্তরে যাওয়ার প্রয়োজন হবেনা। এতে করে কোনো দালালের খপ্পরে পরার ঝুঁকি থাকছেনা। তাছাড়া, কিউ -আর- কোড থাকায় এখন আর কারো জালিয়াতি করার সুযোগ নেই।
তাই দেশের সকল উপজেলার সংশ্লিষ্টদের প্রতি সেচ লাইসেন্স সেবা অনলাইনে দেওয়ার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.