প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২২, ৩:৫৩ পি.এম
দুমকিতে সাংবাদিকদের প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের কাগজ'র প্রকাশক ও সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব দুমকির আয়োজনে গতকাল রবিবার সকালে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন সভাপতিত্বে এবং প্রেসক্লাব দুমকি সহ-সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক গণজাগরণ মোঃ দেলোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মোঃ আনিসুর রহমান মিন্টু, মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম প্রমূখ। বক্তারা মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.