প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২২, ১১:২০ এ.এম
নরসিংদী গাজীপুর মুক্ত আলোচনা গ্রুপের শীতলক্ষ্যায় নৌকা ভ্রমন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী ও গাজীপুর জেলা মুক্ত আলোচনা গ্রুপের উদ্যেগে শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। ভ্রমন যাত্রা পথ ছিলো শীতলক্ষ্যা নদীর ঘোড়াশাল গুদারা ঘাট থেকে ডাঙ্গার চর।
রবিবার ২৯ মে মুক্ত আলোচনা গ্রুপের এ্যাডমিন সাংবাদিক বিল্লাল হোসেনের পরিচালনায় নৌকা ভ্রমনে উপস্থিত ছিলেন দৈনিক খোলাকাগজ পলাশ প্রতিনিধি কবি শাহ্ বোরহান মেহেদী, পলাশ মানবাধিকার বাস্তবায়ন ও প্রতিষ্ঠা সংস্থার আহব্বায়ক হাজি শাহীন, সদস্য সচিব আব্দুল সালাম, দৈনিক বাংলাভুমি পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি আজগর পাঠান, দৈনিক অধিকার কালিগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেন পনির, মনোহরদী দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোবারক হোসেন, মনোহরদীর অন্যভুবন প্রতিনিধি আশরাফ রঞ্জন, পজিটিভ বাংলার সহ সম্পাদক মতিন খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্ত আলোচনা গ্রুপের সদস্য আমির হোসেন, মোঃ ইউছুফ এবং জিয়াউর রহমান, আরো উপস্থিত ছিলেন ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ এনায়েত হোসাইন। আজকের এই আনন্দ ভ্রমন সম্পর্কে কবি শাহ্ বোরহান মেহেদী বলেন, মানুষ মানুষের বন্ধু। কখনো কখনো নীজেদের চিনতে ও প্রকৃতিকে জানতে এই ধরনের নদী বা যে ভ্রমন আয়োজন একটি সত্যিকারের মহতি আয়োজন। আমি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.