প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২২, ৯:৪২ এ.এম
পটুয়াখালী জেলা জাপা’র সভাপতির রোগমুক্তি কামনায় দুমকিতে দোয়া মোনাজাত

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সুলতান আহম্মেদ হাওলাদার এর রোগমুক্তি কামনায় এক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
রবিবার (০৫ জুন) আছরবাদ উপজেলার নতুন বাজারে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মোনাজাত এ দুমকি উপজেলা জাতীয় পাটির্র যুগ্ম আহবায়ক সার্জেন্ট (অবঃ) মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব দুমকি'র সভাপতি মোঃ জসিম উদ্দিন (সুমন), সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহআলম মাস্টার, জাতীয় যুব সংহতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক সৈয়দ মোঃ জসিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হালিম বিশ্বাস, ডালিম সিকদার, ফজলুল হক খান, হানিফ নেগাবান, মোঃ ফোরকান ও বশির আকনসহ জাপা’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, জতীয় ওলামা পার্টির সভাপতি মাওঃ মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার।
উল্লেখ্য তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আলহাজ্ব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এর বড় ভাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.