প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ১২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৫:১০ পি.এম
দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একগৃহস্তের বসতঃঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ওই পরিবারের অন্ততঃ সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গতসোমবার (১৩ জুন) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পশ্চিমগেট সংলগ্ন হাওলাদার বাড়িতে সেলিম হাওলাদারের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত সেলিম হাওলাদারের ভাই মো. মনির হাওলাদার জানায়, রাত ১টার দিকে বাইরে লোকজনের ডাকচিৎকারে ঘুম ভেঙে গেলে বাইরে এসে ওইঘরে আগুন জ্বলতে দেখে হতভম্ব হয়ে যাই। প্রতিবেশী লোকজন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও দমকলের গাড়ী আসার পূর্বেই পুরো বসতঘরটি মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের কারণ জানাযায়নি। বিদ্যুৎ শটসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের বসতঘর হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছেন এবং পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর অবস্থায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.