প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ৪:৩৭ পি.এম
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দুমকিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
গ্যাস সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পালন করেছে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (১৩জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলা বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান মুন্সি'র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সাইফুল আলম মৃধার সঞ্চালনায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.জাহিদুল হক হাওলাদার, সদস্য মেহেদী হাসান মিন্টু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.মাসুদুল আলম মৃধা, যুব দলের যুগ্ম আহবায়ক মো.শহিদুল ইসলাম শহিদ, তাঁতি দলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.তরিকুল ইসলাম তারেক, লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম(মেম্বার)সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. খলিলুর রহমান মুন্সি বলেন, গ্যাস সহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি তারই প্রতিবাদে সারাদেশের ন্যায় আজকের এই বিক্ষোভ সমাবেশে। দ্রব্য মূল্যের দাম খেটে খাওয়া দীন মজুর মানুষের নাগালের বাহিরে চলে গেছে তাই মানুষ আর এই অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যেতে দিতে হবে এবং অতি বিলম্বে সকল মিথ্যা মামলা থেকে অব্যহতি দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.