
মিজানুর রহমানঃ
লালমনিরহাট জেলার আলোচিত মাদক ব্যাবসায়ী ইউপি সদস্য বাদশার স্ত্রী স্বপ্না (৩৫) ও পুত্র সাহিন(২০) পুলিশি অভিযানে গ্রেফতার।ইউপি সদস্য বাদশা ও তার স্ত্রী স্বপ্নার ফেন্সিডিল বিক্রি ও টাকা নেবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আকারে ভাইরাল হয়।
সোমবার (১৩ই জুন)লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ গোড়ল ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ডের সদস্য বাদশার বাড়ীতে অভিযান পরিচালনা করে, এসময় ভাইরাল হওয়া আলোচিত নারী মাদক ব্যাবসায়ী স্বপ্না ও তার পুত্র সাহিন কে পুলিশ আটক করতে সক্ষম হয়।ইউপি সদস্য বাদশা এসময় বাড়ীতে না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ০৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাদশা মিয়ার একটি ভিডিও ভাইরাল হয়।ভিডিওতে ইউপি সদস্য বাদশা মিয়া একজন মাদক সেবীর কাছ থেকে ফেন্সিডিল বিক্রির টাকা গ্রহন করছেন, এবং তার স্ত্রী স্বপ্না বেগম একই ভিডিওতে ফেন্সিডিল ভাগ করে অর্ধেক ফেন্সিডিল ক্রেতাকে দিচ্ছেন,ভিডিওতে স্বপ্না বেগম দাম্ভিকতার সাথে বলছেন কালীগঞ্জ থানার পুলিশ তাদের ধরতে আসলে ফেরত যেতে পারবে না কারন এটি মেম্বারের বাড়ী।এই ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় উঠে,পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল এর নেতৃত্বে একটি টিম সোমবার বিকেলে ইউপি সদস্য বাদশার বাড়ীতে অভিযান পরিচালনা করে স্বপ্না বেগম ও পুত্র সাহিন কে গ্রেফতার করার কথা স্বীকার করে বলেন যত বড় ক্ষমতাশালী হোক না কেন মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.