হিলি প্রতিনিথি:
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরমূল্যর বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখা উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পির সভাপতিত্বে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রবোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপি”র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিম মল্লিক টিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব সাহাদৎ হোসেন সোহাগসহ ইউনিয়ন ও উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,দেশে দিনদিন গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বেড়ে চলছে,যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে,তাই দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবি জানান। পরে খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়ায় তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.