পটুয়াখালী সংবাদদাতা।।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসর ও লতাচাপলী ইউনিয়নে সকাল ৮ টা থেকে চলছে ভোট গ্রহণ কার্যক্রম। ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে এই দুটি ইউনিয়নে।
প্রখর রোদ ও প্রচণ্ড গরমের মধ্যেও নারী ভোটারদের তাদের ভোট প্রদানে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে।
লতাচাপলী ইউনিয়নের কলাউপাড়া গ্রামের বৃদ্ধ মো. মতিউর রহমান বলেন, এই প্রথমবারের মতো মেশিনের ভোট দিয়েছি। খুব সহজ। টিপ দিলেই ভোট হয়ে যায়।
এ ভোট গ্রহণ চলবে একটানা বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নে মোট ভাটার ১৭৭০৮ জন। এর মধ্যে পুরুষ ৯১১৯ ও নারী ৮৫৮৯ জন ভোটার রয়েছে। এর বিপরীতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ধুলাসার ইউনিয়নে ১৪০৩৬ জন মোট ভোটার। এর মধ্যে পুরুষ ৭০৫১ ও নারী ৬৯৮৫ জন ভোটার রয়েছে। এর বিপরীতে এক নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া ওই দুই ইউনিয়নের সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে এ দুটি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম সহ র্যাব ও বিজিবি সদস্যদের টহল। আশাকরি শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.