অনলাইন ডেস্ক।।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের ইতিহাসে গৌরবের, মর্যাদার, সম্মানের নতুন পালক যুক্ত করতে যাচ্ছে পদ্মা সেতু। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আমেজ বইছে। সেই আনন্দের রেণু ঢাকা থেকে সাড়ে ১৪ হাজার কিলোমিটার দূরের ওয়েস্ট ইন্ডিজে পদ্মা সেতুর গৌরব মাথা তুলে দাঁড়াচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুকে দিয়ে। সিরিজের নাম রাখা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ ৬ দশমিক ১৫ কিলোমিটারের এই সেতুর ভিডিও দেখানো হবে দুই টেস্টে। অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। টেস্ট সিরিজের অফিশিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি শোভা পাচ্ছে। গতকালই পদ্মা সেতুর নামে সিরিজের নামকরণের সিদ্ধান্ত হয়েছে।
এই সিরিজে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কোনো টাইটেল স্পন্সর পায়নি। তবে তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন সহযোগী স্পন্সর হিসেবে থাকছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.