প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ৯:৩৭ এ.এম
উজিরপুরে সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে বৃক্ষ রোপন

তাওহীদ ইসলাম (ফুয়াদ),বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর ঐতিহ্যবাহী শিক্ষা কমপ্লেক্স এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে ২০ জুন সোম বার কলেজ প্রাঙ্গণে দেশব্যাপি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আহবান ও শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, সাথে সাথে অনান্য শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে সকলে মিলে বৃক্ষ রোপন করেন।
সেসময় সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রিমন মৃধা, মোঃ ইমরান খান, মোঃ জুলহাস সরদার, মোঃ রনি মৃধা'সহ সক্রিয় ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.