প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ১২:১০ পি.এম
দুমকিতে জনতার বাঁধায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন পন্ড, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে বিতর্কিত কলেজ অধ্যক্ষের পক্ষে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ চেষ্টায় বাধ্য করার অভিযোগ ওঠেছে। অপর দিকে জনতার বাঁধায় শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের আহুত বিক্ষোভ মানববন্ধন চেষ্টা ভন্ডুল হয়ে গেছে। বিক্ষুব্ধ জনতার বাঁধার মুখে তড়িঘড়ি শিক্ষার্থীদের ক্লাশে পাঠালে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ঘটনাটি ঘটে।
পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেছে। সীমাহীন অনিয়ম-দূর্ণীতি, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারীর অভিযোগে বিতর্কিত অধ্যক্ষ আহসানুল হক (কবির)’র বিরুদ্ধে সম্প্রতি সংবাদ সম্মেলন ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে খবর ছাপা হলে এর প্রতিবাদে কলেজটির সাধারণ শিক্ষার্থীদের ক্লাশ বন্ধ রেখে বিক্ষোভ মানববন্ধনে বাধ্য করা হয়।
অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আহসানুল হক বলেন, সম্প্রতি আমাকে হেয়প্রতিপন্ন ও সন্মানহানী করতে মিথ্যে রটনা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীরা স্ব-উদ্যোগেই মানববন্ধনে নেমেছে। তাদেরকে কেউ বাধ্য করেনি। তিনি আরও বলেন, একটি মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনী ভাবে তাদের মোকাবেলা করা হবে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.