প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২২, ১১:০০ এ.এম
সৈয়দকাঠীতে মানব কল্যান যুব সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

তাওহীদ ইসলাম (ফুয়াদ,)বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন “সৈয়দকাঠী মানব কল্যান যুব সংগঠন”এর উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্নয় কর্মসূচি গ্রহন করা হয়েছে।
২৭ জুন সোমবার সকাল ৯.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.৩০ মিঃ পর্যন্ত সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃ শামিম হাসানের সভাপতিত্বে ও সংগঠনের অন্যান্য সদস্যদের সহোযোগিতায় আউয়ার বাজার ও মসজিদবাড়ী ইসলামীয়া কলেজে এই কার্যক্রম চলে।
এই কর্মসূচির মাধ্যমে আনুমানিক দুই শতাধিক (২০০) মানুষের সম্পূর্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রক্তদানে সতর্কতা ও উৎসাহমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
১৬ এপ্রিল ২০২১ প্রতিষ্ঠিত একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “সৈয়দকাঠী মানব কল্যান যুব সংগঠন”। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক এবং সেচ্ছাসেবী মূলক সামজিক সংগঠন। “যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা " ও মানবতার সেবায় আমরা একতাবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্নয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংগঠনের সম্পাদক শামিম হাসান এর বক্তব্যে বলেন, আগামী দিনের সুন্দর পথচলায় সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.