প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৪:২৭ পি.এম
দুমকিতে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের আলম মার্কেটের সামনে থেকে ১শ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সন্দেহভাজন দু’যুবককে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে রাজিব (২২) ও তুহিন (১৯) নামের দু’ মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ থেকে অন্তত: ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃত রাজিবের গ্রামের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তার পিতার নাম খলিল মৃধা। অপর আসামী তুহিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার চৌধুরীবাগ এলাকায়। তার পিতার নাম আ: রশিদ সর্দার।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, ধৃত দু’যুবককে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.