হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে এক ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর নিকটে ৫ লাখ টাকা জব্দ করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।।
শনিবার (২৩ জুলাই) দুপুর ১ টায় ভারতীয় পাসপোর্টধারী যাত্রী মিথুন সরকারের দেহ তল্লাশি করে এসব টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন।
সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন।বলেন, শনিবার দুপুরে মিথুন সরকার নামের একজন পাসপোর্ট যাত্রী হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন।ওই যাত্রীর ব্যাগ এবং সন্দেহ মুলক আচরণ দেখে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ৫ লাখ টাকা পাওয়া যায়।উদ্ধারকৃত টাকাগুলো হিলি শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.