প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২২, ৫:৩৩ পি.এম
দুমকিতে আ’লীগের বিক্ষোভ সমাবেশ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ সমাবেশ, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫শতাধিক নেতা-কর্মীর অংশ গ্রহণে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলা আ’লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদার, মো. আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, মজিবুর রহমান মাষ্টার, মাও: আলমগীর হোসেন, ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী, সাধারণ সম্পদক মো: শাহজাহান আকন সেলিম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, আনিসুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুচ আলী মৃধা ও আবুল হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বাদ জোহর উপজেলা শহরের কেন্দ্রীয় মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত এবং মানব ভোজে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.