প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২২, ৯:০৮ পি.এম
দুমকিতে শুভ জন্মাস্টমী উৎসব পালিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
১৯আগস্ট,শুক্রবার শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার্থে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। তারি ধারাবাহিকতায় দুমকিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও অসুরদের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের রক্ষার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম গ্রহন করেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে।
দুমকির মুরাদিয়া ইউনিয়েন বটতলা গ্রামে রাধা শ্যামসুন্দর জিউর মন্দির থেকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউর মন্দিরে এসে শেষ হয়। র্যালিতে দুমকি উপজেলার বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়া অনুষ্ঠান সূচীর মধ্যে রাত ১০.০১ মিনিটে স্নান যাত্রা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.