হিলি প্রতিনিধি:
আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকরাম হোসেন মন্ডল।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক,মহিলা দলের আক্তারা বানু, ফেরোজা বেগম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মানুম,সদস্য সচিব আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন,যুবদলের আহবায়ক শাহ আলমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.