প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২২, ৮:৪১ এ.এম
ঘাটাইলের দেওপাড়ায় বিএনপি ও জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোশারফ হোসেন (মুরাদ), টাংগাইল প্রতিনিধি:
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর নির্দেশে ২সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে দেওপাড়া বাজারে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃবাহাদুর আলম খান, যুগ্ম-সাধারন সম্পাদক মুজিবুর রহমান বিএসসি, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রউফ, কৃষক লীগের সভাপতি মুক্তার আলী মেম্বার, যুবলীগের আহ্বায়ক আব্দুল মতিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.