স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তারা হলেন কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)।
স্থানীয়রা তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও প্রতিবেশি সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগের প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়েটি রিয়ার পরিবার ভালো ভাবে মেনে নেয়নি। এনিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এ সময় স্বামী স্ত্রীর চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়,বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এব্যপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.