শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির অভিযোগে চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে হিলি বাজার ও পানামা পোর্ট এর সামনে খাবারের হোটেলগুলোতে অভিযান চালিয়ে এই অর্থ জরিমানা করছেনর হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
হিলি বাজারের বাবা হোটেলকে ২,০০০/রুবেল হোটেলকে ৩,০০০/ চার মাথার লিজামনি হোটেলকে ২০,০০০/ও সিপিরোড়ের আল মদিনা হোটেলকে ১০,০০০/ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,খাবার হোটেল গুলোতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কি না এসব বিষয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে আল মদিনা ও লিজা মনি নামের দুটি হোটেলসহ চারটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.