প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ৪:৫৩ পি.এম
আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার় পার্টির জন্য এক উজ্জল নক্ষত্র

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
সাবেক সফল মন্ত্রী ও দলের কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির এক নিবেদিত প্রান। তার বিরুদ্ধে কোন প্রকার অপপ্রচার চালিয়ে লাভ হবেনা। মেঘ যতই সূর্য কে ঠেকে রাখুক না কেন তার ফাঁকে সূর্য হাসবেই, ঠিক তেমনি আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধেও মিথ্যা ভিত্তিহীন প্রচার চালিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করা যাবেনা। বরং সেই সব অপপ্রচারকারীরা রাজনীতি থেকে ছিটকে পরবে, যারা তার বিরুদ্ধে অপপ্রচার করছে তারাই মুলত দল থেকে বিতারিত হয়েছে।আজকের এবিএম রুহুল আমিন হাওলাদার একদিনে তৈরী হয়নি। রাজনীতিতে অনেক কাঠ-খড় পুড়িয়ে তার সৃষ্টি হয়েছে বলে জানান পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক।
তিনি আরও বলেম,বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির একাধিক নেতা মনে করেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি পল্লীবন্ধু মরহুম এইচ এম হুসেইন মুহাম্মাদ এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির স্নেহধন্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রাণ। সারা দেশে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে তার কোন বিকল্প নেই।
আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারই দীর্ঘ ১১ বছর জাতীয় পার্টির মহাসচিব পদে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। অথচ আজ বরিশাল জেলা জাতীয় পার্টি থেকে ছিটকে পড়া ২-৪ জন লোক ব্যক্তিগত ফাঁয়দা লুটতে ব্যর্থ হয়ে সম্প্রতি গত ২৪ সেপ্টেম্বর বরিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভাকে কেন্দ্র করে দলের কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে।
কিন্তু জাতীয় পার্টির প্রগতিশীল গণতন্ত্রমনা নেতা-কর্মীরা এ ষড়যন্ত্র কোনভাবেই মেনে নিবেনা। তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদের চেতনাকে বুকে ধারণ করে চেয়ারম্যান জিএম কাদের এমপি ও কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ।
জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের ধারণা, কোনো পরাজিত শক্তি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপিকে ভুল বুঝিয়ে তার ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মধ্যে বিভাজন সৃষ্টি করে ছিনিমিনি খেলতে পারবে না।
তারা আরও বলেন, আলহাজ্ব এবিএম রুহুল আমিন দলের চেয়ারম্যান জিএম কাদের এমপির প্রতি অনুগত থেকে সব সময় জাতীয় পার্টির খেদমতে নিয়োজিত আছেন এবং থাকবেন।
সুতরাং জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা ওইসব অপপ্রচারকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদারের পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান জিএম কাদের এমপির প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করবেন বলেও তারা আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.