শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর পৌর তাঁতী দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান এর সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাতীদলের আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব শাহিনুর ইসলাম শাহিন,দিনাজপুর পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসু খান,পৌর বিএনপির সাধারণ সম্পদক নাজমুল হক, সাংগাঠনিক সম্পদক কামাল হোসেন,হাকিমপুর পৌর তাঁতীদলের দপ্তর সাম্পদক মাসুদ পারভেজসহ অনেকে ছিলেন উপস্থিত ছিলেন।
সমাবেশের প্রধান আলোচক ছিলেন হাকিমপুর সাবেক উপজেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জুয়েল হোসেন।
সমাবেশ শেষে আহসান হাবিবকে সভাপতি,শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হাকিমপুর পৌর তাঁতী দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.