প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ৪:৩৭ পি.এম
পবিপ্রবিতে বনসাই এর কৌশলগত প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) দুই দিনব্যাপি বনসাই এর কৌশলগত প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) কৃষি অনুষদের কনফারেন্স রুমে সকাল নয়টা থেকে উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রোমান আকন এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, প্রোক্টর ড. সন্তোষ কুমার বসু, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী, লিভিং আর্ট এর স্বত্ত্বাধিকারী কে এম সবুজ।
শিক্ষার্থীদের বনসাই এর কৌশলগত প্রশিক্ষণ প্রদান করেন, অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক ড. এম এ মালেক, অধ্যাপক ড. মাহবুব রব্বানী, অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, সহযোগী অধ্যাপক মোঃ রোমান আকন সহ লিভিং আর্ট এর স্বত্ত্বাধিকারী কে এম সবুজ।
লিভিং আর্ট এর স্বত্ত্বাধিকারী কে এম সবুজ বলেন, "বনসাই যেমন প্রতিকূল পরিবেশে নিজের সৌন্দর্য বিলাচ্ছে, এটা আমাদের শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত।"
উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বনসাইয়ের অনেক বাজার মূল্য রয়েছে, তোমরা চাকরির পিছে না ছুটে বনসাই চাষের উদ্যোক্তা হতে পারো।”
উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “বনসাই যেমন ছোট জায়গায় নিজেকে টিকিয়ে রাখে তেমন আমাদের সকল প্রতিকূল পরিবেশ নিজেকে টিকিয়ে রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.