শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড হাতে পেয়ে বীর মুক্তিযোদ্ধারা সকলের অনুভূতি ছিল অনুরূপ।
রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,পৌর মেয়র জামিল হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,মুক্তিযোদ্ধা সামছুল,থানার ওসি আবু সায়েম মিয়া,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জীবিত ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও মৃত ৩৮ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.