প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২২, ৯:০৮ এ.এম
লক্ষ্মীপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্ম দিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার(১৮ অক্টোবর) টুমচর আসাদ একাডেমী এন্ড কলেজে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজীম বাবরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে শিশু কিশোরদের মাঝে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহানা নুর ,অধ্যক্ষ ,টুমচর আসাদ একাডেমী এন্ডকলেজ। আব্দুল্লাহ আল মাহমুদ সৈকত, অধ্যক্ষ ,সৈয়দ শিরিন গার্লস স্কুল এন্ড কলেজ। সৈয়দ আরিফুল ইসলাম ,সভাপতি, দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ও টুমচর আসাদ একাডেমী এন্ড কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.