বিশেষ প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) বেলা ১২.১৫মিনিটের সময় শহরের জেলা কারাগারের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরীয়তপুরের নাড়িয়া উপজেলার মাইজপাড়া রাঢ়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ইব্রাহিম চন্দ্রগঞ্জে যাচ্ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২১-২৯০০) তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যায়। এসময় হেলমেট ভেঙে মাথা থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিতে ব্যাংকের লোকজনকে বলা হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.