প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২২, ৯:৩৮ এ.এম
ফের উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস ঢাকা – বাউফল মহাসড়ক অবরোধ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটিতে মাদকাসক্ত ও সরকার বিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার গুঞ্জনে ঢাকা- বাউফল মহাসড়ক অবরোধ করে সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কমিটি ঘোষণার খবরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের এক অংশ নেতাকর্মীরা। এবং বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে।
প্রায় ঘন্টা ব্যপি রাস্তা অবরুদ্ধ করে রাখেলে যান চলাচলের বিঘ্ন ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.