বিশেষ প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গোলাম ফারুক পিংকু, সহ-সভাপতি সফিকুল ইসলাম, এহসানুল কবির জগলুল ও সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলি, হারুনুর রশিদ ও সুজিত রায় নন্দী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.