প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২২, ৯:১০ এ.এম
চাটখিলে নুরানি তালীমূল কোরআান বোর্ডের চাটখিল শাখার অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার আয়োজনে নূরানী তালীমূল কোরআন বোর্ডের অধীনে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ০৯ই ডিসেম্বর সকালে চাটখিল আলীয়া মাদ্রাসায় (১ম-৩য়) জামাতের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭২০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। আগামী ০৫ই জানুয়ারী বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে পরিক্ষা কমিটি জানান।
কেন্দ্র পর্যবেক্ষন ও পরিক্ষা কমিটির সভাপতি লটপোটিয়া শরাফতিয়া হাফেজি নূরানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (আল ফারুক ইসলামীয়া একাডেমীর) পরিক্ষায় সার্বিকভাবে সহযোগিতা করেন।
কেন্দ পরিদর্শন করেন চাটখিল আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বসির উল্লাহ, কেন্দ্র সচিব মারকাযুল আবরার মাদ্রাসার পরিচালক মাহবুবুল করিম, সহকারী হল সুপার দশঘরিয়া দারুন নাজাত ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াছিন, চাটখিল থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুল করিম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংবাদিক মনির হোসেন সহেল, বেল্লাল হোসেন নাঈম, ইসমাঈল হোসেন সজিব ও কেন্দ্রের বাহিরে অভিভাবকগণ অপেক্ষমান ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.