প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৫:১৫ পি.এম
মাদক সন্ত্রাস দেশ বিরোধী কর্মকান্ড থেকে দূরে থাকার আহ্বান জানান-জাহাঙ্গীর আলম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল সোমপাড়া কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীনবরণ) প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা সোমপাড়া কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক শাহ জাহান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও কলেজ গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সোমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ খোকন, কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের
সভাপতি শামিমা আক্তার মেরী, কলেজ সদস্য সেলিম, শাহজাদা ইকবাল, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, নজরুল দেওয়ান, ইউনিয়ন যুবলীগের কামরুল সহ কলেজের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা।
জাহাঙ্গীর আলম বলেন হে নবীণ যাত্রা তবে শুভ হোক। সোমপাড়া কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
তিনি সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিয়মিত কলেজে আসবে, প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকবে। মাদক সন্ত্রাস দেশ বিরোধী কর্মকান্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন বাবা-মা শিক্ষক বড়দের কে সন্মান করবে এবং সহপাঠীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.