হিলি প্রতিনিধি:
বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচারকে জানতে ৪ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাতো।
শনিবার দুপুর ১ টায় দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
তরুণী জানান, তাঁর বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান,শ্রীলঙ্কা ভ্রমন শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ- ভারত বন্ধু প্রীতিম দেশ। তাই বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচার কে জানতেই বাংলাদেশে আসা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.