লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে মালামালসহ ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চায়ের দোকানে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে ৮টি দোকান পুড়ে ছাই গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.