প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৩, ১০:২৬ এ.এম
দুমকিতে কুরআনের পাখিদের নিয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে "দুমকি সাতানি নূরানী হাফিজি দাখিল মাদরাসায়" এতিম ও কুরআনের হাফেজদের নিয়ে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) বেলা ৯ টায় মাদরাসার হল রুমে অত্র মাদরাসা সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা সুপার মাওলানা মো.ইমদাদুল ইসলাম।
এ সময় ১৯৫২ ভাষা অন্দোলনের শহিদদের স্মৃতিচারন করে ও সকল শহিদের আত্মার রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অত্র সহকারী শিক্ষক হাফেজ মাও. মো. শামিম আহম্মেদ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
উক্ত দোয়া মিলাদ অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.