হিলি প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে স্কাউটিং হোক আমাদের প্রত্যাশা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত হয়েছে।
বুধবার(২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদের হলরুমে স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পারুল নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-অর রশীদ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বাংলাদেশ স্কাউটস হাকিমপুর শাখার কমিশনার মোঃ আনোয়ারুল হক টুকু,উপজেলা স্কাউট লিডার মোঃ তারেক মাহামুদসহ অনেকেই।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা কাব লিডার মোঃ মহিদুল ইসলাম।
এসময় হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক স্কুল,কলেজ,এবং মাদ্রাসার কাব স্কাউট, স্কাউট, রোভার গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.