লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে সভাপতি পদে আহম্মদ ফেরদৌস মানিক ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান আল মাহমুদ নির্বাচিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বৃহস্প্রতিবার রাত ১১.৩০ মি: প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন (২), জহুর আহম্মদ চৌধুরী, সহ-সম্পাদক রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, অডিটরঃ কামরুল হাসান রনি, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মাহির আসহাব, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূইয়া, সাইফ উদ্দিন খোকন।
আইনজীবী সমিতি সূত্র জানায়, বৃহস্প্রতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.