প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৩:৪৩ পি.এম
চাটখিলে ৭ই মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
একটিভ ফাউন্ডেশনে এর অর্থায়নে ও চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে (মঙ্গলবার ৭ই মার্চ) সকাল ১১:০০ ঘটিকা চাটখিল মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতায় ৫০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
চাটখিল মহিলা কলেজের প্রফেসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যা,চাটখিল মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক সিদ্দিকী ফরহাদ,আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক সুমন চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.