নিজস্ব সংবাদদাতা।।
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ২ নারীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৭ জন ।
সোমবার (১৩ মার্চ) ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ত্রিশাল থানার অফিসার মো. মাইন উদ্দিন জানান, রোববার রাতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ শনাক্তে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.