নিজস্ব প্রতিবেদক।।
আজ মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে উত্তরা-আগারগাঁও রুটে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন চালু হচ্ছে।
বুধবার (১৫ মার্চ) থেকে যাত্রীরা কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন ব্যবহার করতে পারবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি যুক্ত হলে মেট্রোরেলে স্টেশনের সংখ্যা হবে সাতটি।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.