প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৩:১৬ পি.এম
চাটখিলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পে জমি ও ঘর পাচ্ছেন ৩২ পরিবার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ৩২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ উপহার দেওয়া হবে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়ক উপজেলার সরকারি খাস জমিতে এসব গৃহনির্মাণের কাজ শেষ হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়া।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল কানন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। তৃতীয় ধাপে ও চতুর্থ পর্যায়ের কিছু অংশে সরকারি খাস জমিতে এসব গৃহনির্মাণের কাজ শেষ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.