দুমকিতে বজ্রপাতে নিহত ১

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বৃষ্টির মধ্যে চরে গরু আনতে গিয়ে বজ্রপাতে রহমান চৌকিদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২১ মার্চ) বিকেল ৩ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমান চৌকিদার কালাম চৌকিদারের সেজ ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, বিকেলের বৃষ্টির সময় চরে গরু আনতে গিয়েছিলেন রহমান চৌকিদার। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
