প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৯:৫৫ পি.এম
দুমকীতে গাঁজা ও ইয়াবাসহ আটক ০৩

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী দুমকীতে পৃথক পৃথক অভিযনে ৪০ পিস ইয়াবাসহ আলমগীর মৃধা (৪০) ও মোঃ হান্নান হাওলাদার (৩০) নামে দু'জন এবং ১ কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রহমান শুভ মৃধা(২৬) নামে অপর একজনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
বুধবার(৪ অক্টোবর) দিবাগত রাত ৮ টার দিকে দুমকী থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন'র সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সরকারী জনতা কলেজ রোডের মনিমুক্তা মঞ্জিল বিল্ডিং এর সামনে থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।
অপর দিকে রাত সাড়ে ১০ টার দিকে এসআই শুভ বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাগলার মোড় এলাকায় খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ থেকে গাঁজাসহ ১ এক জনকে আটক করা হয়।
ইয়াবাসহ আটক আলমগীর মৃধা উপজেলার কার্তিক পাশা গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত. রুহুল মৃধা’র ছেলে এবং মোঃ হান্নান হাওলাদার আঠারোগাছিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডে কেরামত হাওলাদারের ছেলে।
অপর দিকে গাঁজাসহ আটক মোঃ আব্দুর রহমান শুভ মৃধা পটুয়াখালী জেলা সদররের বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (৫ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.